ঝড়বৃষ্টি থামার নামই নেই। টানা সাতদিন বাংলা জুড়ে দুর্যোগের আশঙ্কা। টানা পাঁচদিন জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতাও জারি।
2
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
3
11
আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
4
11
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
11
আগামিকাল, বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
11
আগামী বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
11
আগামী শুক্রবার ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
8
11
আগামী শনিবার ও রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পাশাপাশি বীরভূম ও পূর্ব বর্ধমানেও হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সোমবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ওইদিন কোনও সতর্কতা জারি হয়নি।
9
11
অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামিকাল বুধবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে।
10
11
আজ থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
11
11
আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী রবিবার ও সোমবার কোনও সতর্কতা জারি হয়নি।