আজকাল ওয়েবডেস্ক : লোকসভা থেকে সাসপেন্ড আরও তিন বিরোধী সাংসদ। স্পিকার ওম বিড়লা ওই সাংসদদের সাসপেন্ড করেছেন। এই নিয়ে লোকসভা থেকে সাসপেন্ড হওয়া সাংসদ সংখ্যা হল ১৪৬ জন। এর আগে বিরোধী জোট ইন্ডিয়ার সদস্যরা দিল্লির রাস্তায় সরকার বিরোধী প্রতিবাদ মিছিল করেন। সংসদ থেকে বিজয়চক পর্যন্ত হাঁটেন বিরোধীরা। এরপরই তিন সাংসদকে সাসপেন্ড করার কথা জানান স্পিকার। এদিন সাসপেন্ড হয়েছেন কংগ্রেসের ডিকে সুরেশ, দীপক বৈজ এবং নকুল নাথ। ১৩ ডিসেম্বর সাংসদ হানার পর একের পর এক বিরোধী সাংসদ লোকসভা থেকে সাসপেন্ড হচ্ছেন। ফলে লোকসভা প্রায় বিরোধীহীন হয়েছে।