আজকাল ওয়েবডেস্ক: ২০ মিনিটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠক শেষ হল। অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই শেষ হল বৈঠক। সকাল ১১টা থেকে দিল্লিতে নতুন সংসদ ভবনে বৈঠক শুরু হয়েছিল। যা ১১টা ২০মিনিটের মধ্যে শেষ হয়। বৈঠকে মমতার সঙ্গে ছিলেন অভিষেক ব্যানার্জি সহ ১১ জন তৃণমূল সাংসদ। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তালিকা থেকে কল্যাণের নাম বাদ পড়ে যায়।