কংগ্রেসে শুরু। তারপর তৃণমূল ছেড়ে বিজেপি, সেখান থেকে ফের তৃণমূল। ২০২৬ বিধানসভা ভোটের আগে ফের দলত্যাগ করে নিজের দল গঠন। বাঁশি প্রতীকে এআইমআইএম-এর আসাদুদ্দিন ওয়েইসিকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদের নওদা এবং রেজিনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘আমজনতা উন্নয়ন পার্টি’র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর।
2
9
৬৩ বছর বয়সী হুমায়ুন মুর্শিদাবাদের নারকেলবাড়ি গ্রামের শক্তিপুর থানা এলাকার বাসিন্দা। গত ২ এপ্রিল মনোনয়ন পেশ করেছেন তিনি। হলফনামায় জানিয়েছেন কত টাকা রয়েছে তাঁর হাতে। স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণই বা কত?
3
9
হুমায়ুনের হলফনামা অনুযায়ী, আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় চার লক্ষ ১৮ হাজার ৩৮০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে চার লক্ষ ১০ হাজার ২৯০ টাকা এবং ২০২৫-২৬ অর্থবর্ষে ১৩ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা। স্ত্রী মীরা সুলতানার গত পাঁচটি অর্থবর্ষে মোট আয় ২৪ লক্ষ ৭৮ হাজার ৩৮০ টাকা।
4
9
ভয় দেখানো, গোষ্ঠী সংঘর্ষে ইন্ধন এবং অস্ত্রপ্রয়োগের অভিযোগ তাঁর বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা রয়েছে। বেশিরভাগই বহরমপুর আদালতে চলছে। হলফনামায় হুমায়ুন জানিয়েছেন, কোনও ফৌজদারি অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়নি।
5
9
হুমায়ুনের হাতে নগদ রয়েছে চার লক্ষ ৫২ হাজার ৩০০ টাকা। ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ৫৩ হাজার ৮৭৫ টাকা। একটি ফরচুনার গাড়ি। দাম ৩৩ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা। সোনা রয়েছে ৩৪.৫ গ্রাম। মূল্য পাঁচ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা। হলফনামা অনুযায়ী, হুমায়ুনের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৫ লক্ষ ৫৬ হাজার ১৭৬ টাকা।
6
9
তাঁর স্ত্রী মীরার হাতে রয়েছে তিন লক্ষ ৪৯ হাজার ৩৫৩ টাকা। তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২১ হাজার ৮১৯ টাকা রয়েছে। মীরার কাছে সোনা রয়েছে ৬৩২.৫ গ্রাম। মূল্য ৯৪ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা। মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯৮ লক্ষ ৫৮ হাজার ৬৭৩ টাকা।
7
9
স্থাবর সম্পত্তির মধ্যে একটি চাষের জমিই শুধু আছে হুমায়ুনের। ০.৬৯ একর জমিটির বর্তমান মূল্য দু’কোটি ১০ লক্ষ টাকা। তাঁর নামে কোনও বসতবাড়ি নেই। স্ত্রী মীরার নামে একটি বাড়ি রয়েছে। যার বর্তমান মূল্য ৯০ লক্ষ টাকা।
8
9
২০২১ সালে ভরতপুরের তৃণমূল প্রার্থী হুমায়ুন হলফনামায় জানিয়েছিলেন, ২০১৩ সালে দূরশিক্ষায় উচ্চমাধ্যমিক পাশ করেছেন। ২০২৬ সালের হলফনামায় তিনি জানিয়েছেন, ২০১৭ সালে অরুণাচল প্রদেশের হিমালয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন।
9
9
হলফনামা অনুযায়ী, তাঁর বা স্ত্রী মীরার কোনও ধারদেনা নেই। যদিও কয়েকদিন আগে জলা জমির উপর ‘বেআইনিভাবে’ বসত বাড়ি তৈরি করার অভিযোগে হুমায়ুনের স্ত্রী মীরাকে নোটিশ পাঠিয়েছিল ভুমি ও ভূমি সংস্কার দপ্তর।