চৈত্রের গরমেই হাঁসফাঁস শুরু হয়ে গিয়েছে। গ্রীষ্মের এই দাবদাহের মধ্যেই দৈনন্দিন কাজ, অফিস যাওয়া সবই করতে হয়। কিন্তু এই প্রবল রোদের তেজে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে অতিরিক্ত রোদ এবং গরমের কারণে অনেকেরই মাথা ব্যথা হয়। এর থেকে বাঁচতে কী করণীয় জেনে নিন। ছবি: সংগৃহীত
2
6
তোয়ালে বা রুমাল ভিজিয়ে ঘাড়ে মাথায় দিন। বা আইস প্যাক দেওয়ার ব্যবস্থা থাকলে দিন। ১০-১৫ মিনিট সেটা রাখুন। এগুলোর কোনওটাই না করতে পারলে অন্তত ঠান্ডা জলের ঝাপটা দিন চোখে মুখে। দিনে ২ থেকে ৩ বার এটি করুন, আরাম পাবেন। ছবি: সংগৃহীত
3
6
বাইরে বেরোনোর থাকলেই ব্যাগে জল রাখুন। বাইরে যান বা বাড়ি কিংবা অফিসে থাকুন পর্যাপ্ত জল খান। ডাবের জল, সরবত খান। হাইড্রেটেড থাকুন। ছবি: সংগৃহীত
4
6
ছাতা সঙ্গে রাখুন। রোদের মধ্যে হাঁটা এড়িয়ে চলুন। ছায়া রয়েছে এমন জায়গায় দাঁড়ান। রোদের মধ্যে যতটা সম্ভব কম দৌড়ঝাঁপ করুন। পারলে হেডস্কার্ফ, টুপি, সানগ্লাস ব্যবহার করুন। ছবি: সংগৃহীত
5
6
অতিরিক্ত তেল, ঝাল, মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। বরং হালকা, কম খাবার খান। এতে কষ্ট কম হবে। ছবি: সংগৃহীত
6
6
শীতল ঘরে ঘুমান। রোজ অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমান। গরমে শরীরের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হয়। ছবি: সংগৃহীত