আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকের থেকে সাত বছরের বড় প্রেমিকা। প্রেমের সম্পর্ক প্রায় ভাঙতে বসেছিল। সেইসময় এদিক ওদিক না তাকিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তার স্মরণাপন্ন হলেন যুগল। নিজেদের মনোমালিন্যের কারণ চ্যাটজিপিটি’কে জানালেন ওই যুগল । সেইমতই সমস্যার সমাধান করতে যুগলকে বেশ কিছু পরামর্শ দিল চ্যাটজিপিটি । তাতেই বাঁচল যুগলের সম্পর্ক। জেনে নিন গোটা ঘটনা …
বেশকিছু সময় ধরে তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। এরপরেই সম্পর্ক বাঁচাতে মানুষের সাহায্য না নিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তাকে বেছে নিলেন ডম ভার্সাসি এবং অ্যাবেলা বালা নামে এক যুগল। তাঁরা নিজেদের সমস্যা কৃত্তিম বুদ্ধিমত্তাকে জানালেন । এরপর সব সমস্যার এক এক করে সমাধান দিতে শুরু করল সে। সমাধানের পরামর্শগুলি শুনে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল যুগল। প্রেমিককে অন্য কারওর সঙ্গে ডেট করার পরামর্শ দেয় কৃত্তিম বুদ্ধিমত্তা। শুনে প্রেমিকা রেগে লাল না হয়ে গিয়ে উল্টে অট্টহাসি হেসে ফেলেন।
সংবাদমাধ্যমকে ৩৬ বছর বয়সী প্রেমিকা অ্যাবেলা বালা জানিয়েছেন , ‘চ্যাটজিপিটি তাঁদের সম্পর্ককে টিকিয়ে রেখেছে’। প্রেমিকা আরও জানিয়েছেন , তিনি এবং তাঁর ২৬ বছরের প্রেমিক চ্যাটবটকে এক প্রকার সম্পর্কের রেফারি হিসাবে ব্যবহার করেন। এরপর প্রেমিক জানান, সম্পর্কের অচলঅবস্থা এড়াতে তাঁরা তৃতীয় ব্যাক্তির পরামর্শ নেওয়ার কথা চিন্তা করেছিলেন। যার জন্য তাঁরা এআই’কে পরামর্শদাতা হিসাবে বেছে নিয়েছিলেন। দামি একটি এআই প্যাকেজও ব্যবহার করতে শুরু করেছিলেন ওই যুগল। যার মূল্য ভারতীয় টাকায় ১৭০০। ফল মিলল হাতে নাতে।
















