মার্চ মাস থেকেই হাঁপিয়ে ওঠা গরম। সঙ্গে দোসর ঝমঝমিয়ে বৃষ্টি। ফলে ভ্যাপসা গরম, হাঁটুজল, সব একসঙ্গেই।
2
7
কিন্তু এসবের মাঝেই চিন্তা বাড়াচ্ছে দিল্লির আবহাওয়া। এপ্রিলে, তীব্র গরমের মাঝেই, দিল্লিতে কুয়াশা! একাধিক জায়গা কুয়াশায় মোড়া ছিল শনিবার সকালে।
3
7
কিন্তু কারণ কী? এপ্রিলে কেন কুয়াশা? কোনও বড় বিপদের ইঙ্গিত? খোলসা করেছেন বিশেষজ্ঞরা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তাঁরা জানিয়েছেন সম্ভাব্য একটি কারণ।
4
7
কী কারণ? বিশেষজ্ঞরা এই অস্বাভাবিক ঘটনার কারণ হিসেবে সাম্প্রতিক বৃষ্টিপাত, রাতের তাপমাত্রা হ্রাস এবং ভোরের দিকে ভূপৃষ্ঠের কাছাকাছি সৃষ্ট উচ্চ আর্দ্রতার সম্মিলিত প্রভাবকে দায়ী করছেন।
5
7
তাঁদের মতে, শনিবারের আগে, দিল্লির শেষ ৪৮ ঘণ্টায় আবহাওয়ায় যা কিছু ঘটেছে, তার প্রভাবে শনিবার সকালে একাধিক অংশে কুয়াশা দেখা যায়।
6
7
তাঁদের মতে, শুক্রবারের হালকা বৃষ্টিতে আর্দ্রতার মাত্রা বেড়েছে, অন্যদিকে রাতের বেলা তাপমাত্রার সামান্য হ্রাস এবং তুলনামূলকভাবে পরিষ্কার আকাশ ঘনীভবন ও হালকা কুয়াশার জন্য অনুকূল ছিল।
7
7
শনিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি, কিন্তু আর্দ্র পরিস্থিতিতে কুয়াশা তৈরির জন্য যথেষ্ট কম। যদিও দিনের শুরু কুয়াশাচ্ছন্ন অবস্থায় হলেও, বেলা বাড়ার সঙ্গে সনাগে স্বাভাবিক হয়ে যায় দিল্লির আবহাওয়া।