আজকাল ওয়েবডেস্ক: একাধিক ফুটবলার চোটের কারণে বাইরে। কোচ লাল কার্ড খেয়ে ম্যাচে নেই। তাতেও রোখা গেল না সবুজ মেরুনকে। আগের ম্যাচে সাদিকুর দুর্দান্ত গোলে কামব্যাক করেছিল মোহনবাগান। সেই আত্মবিশ্বাস নিয়েই অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্টের মুখোমুখি হয়েছিলেন কামিংসরা। ম্যাচের শুরুতেই চার মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল মোহনবাগান। বক্সের বাইরে থেকে অনবদ্য দূরপাল্লার শটে গোল করে নর্থ ইস্ট ফরওয়ার্ড ফাল্গুনী সিং। সমতা ফেরাতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৪ মিনিটে লিস্টন কোলাসোর ফ্রি কিক হাত দিয়ে ফিস্ট করে দেন নর্থ ইস্ট কিপার মির্শাদ। ফিরতি বল দীপক টাংরির পায়ে লেগে গোলে ঢুকে যায়।
২৮ মিনিটের মাথায় অনিরুদ্ধ থাপার লং বল বাঁদিক দিয়ে এগোচ্ছিলেন সাদিকু। ডান দিকে ছিলেন জেসন কামিংস। বল পায়ে পেতেই জালে জড়িয়ে দেন তিনি। ২-১ গোলে শেষ হয় প্রথমার্ধ। বেশ কিছু মুভ তৈরি হলেও ফিনিশ করতে পারেনি নর্থ ইস্ট। উল্টে দ্বিতীয়ার্ধের শুরুতে রেড কার্ড দেখে বাইরে চলে যেতে হয় নর্থ ইস্টের টংদম্বা সিংকে। ১০ জনের প্রতিপক্ষকে সামলে নিতে খুব একটা অসুবিধা হয়নি সবুজ মেরুনকে। এদিন ৬১ মিনিটে মাঠে নামেন 5দিমিত্রি পেত্রাতোস এবং মনবীর সিং। দুজনকেই ম্যাচ ফিট দেখিয়েছে। বেশ কিছু সুযোগ তৈরি হলেও অল্পের জন্য গোল পাননি। ৭১ মিনিটে মোহনবাগানের হয়ে তৃতীয় গোল করে যান অধিনায়ক শুভাশিস বোস। শেষ অবধি ৩-১ গোলে জয় সবুজ মেরুনের।