এক ঘুঁষিতেই কুপোকাত বাকিরা। বক্সিং রিংয়ে বিপক্ষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই। মার দেওয়ার পাশাপাশি মার খেতেও হয়েছে তাঁকে। তাতেই বাজিমাত। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ চলতি সপ্তাহে ‘বাংলা সেরা’। সে পেয়েছে ৮.৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে যৌথ ভাবে ‘জগদ্ধাত্রী’ আর ‘নিমফুলের মধু’। তাদের ঝুলিতে ৮.১ পয়েন্ট। শুরুতেই পঞ্চম স্থান। চলতি সপ্তাহে তৃতীয় স্নেহাশিস চক্রবর্তীর নতুন ধারাবাহিত ‘গীতা এলএলবি’। গত দু’সপ্তাহ ধরে তৃতীয় স্থানে ছিল ‘অনুরাগের ছোঁয়া’। এবার ধারাবাহিকটি পিছিয়ে গিয়ে চতুর্থ হয়েছে। তার প্রাপ্তি ৭.২ পয়েন্ট। গত দু’সপ্তাহ ধরে পঞ্চমে ‘তোমাদের রানি।’ এবারেও ৭.০ পেয়ে জায়গা ধরে রেখেছে সে।

বাকিরা কে কোথায়? ষষ্ঠ স্থানে ডাবল ধামাকা। ৬.৭ পেয়ে এই স্থানে ‘জল থই থই ভালবাসা’, ‘কার কাছে কই মনের কথা’। ৬.৫ পয়েন্ট পেয়ে সপ্তমে ‘লাভ বিয়ে আজকাল’। অষ্টম স্থানে নিজের জায়গা ধরে রেখেছে ‘তুঁতে’। তার প্রাপ্তি ৬.৪ পয়েন্ট। ‘সন্ধ্যাতারা’ চলতি সপ্তাহে একধাপ পিছিয়ে। ৬.২ পেয়ে নবম স্থানে ধারাবাহিক। তা হলে দশম স্থানে কে? এই স্থানে ‘হরগৌরী পাইস হোটেল’। তার প্রাপ্তি ৫.৭ পয়েন্ট।