আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

 

'রামায়ণ'-এর জন্য ৭০০ কোটির অফার নাকচ নমিত মালহোত্রার! 

রামায়ণ ছবিটির জন্য বিরাট স্বার্থ ত্যাগ করেছেন নমিত মালহোত্রা! জানা গিয়েছে তিনি ৭০০ কোটি টাকার এক অফার হাতছাড়া করেছে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ অভিনীত এই ছবিটির জন্য। জানা গিয়েছে তিনি এই অফারটি একটি ওটিটি প্রজেক্টের জন্য পেয়েছিলেন। তবে আপাতত তাঁরা ১০০০ কোটি টাকার একটি বড় ডিলকে পাখির চোখ বানিয়েছেন বর্তমানে। প্রসঙ্গত, সদ্যই প্রকাশ্যে এসেছে 'রামায়ণ'-এর টিজার। তবে আমেরিকায়। ভারতে নয়। এই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। সীতা হিসেবে থাকবেন সাই পল্লবী। যশ রাবণ হয়েছেন। নীতীশ তাওয়ারি পরিচালিত এই ছবিটি দিওয়ালির সময় মুক্তি পাবে। 

 

'২ থেকে ৩ হচ্ছি', বিয়ের মাস ঘুরতেই গর্ভবতী রশ্মিকা? পোস্ট দেখে হতবাক নেটপাড়া

সবেই বিয়ের এক মাস পূর্তি হল। এর মধ্যেই মা হতে চলেছেন রশ্মিকা মন্দানা? সম্প্রতি তাঁর একটি পোস্ট ঘিরে হইচই নেটপাড়ায়। এদিন সমাজমাধ্যমে একটি পোস্ট করে রশ্মিকা মন্দানা লেখেন, 'এখন আমরা তিনজন।' স্বাভাবিক ভাবেই তাঁর এই পোস্ট দেখে অনেকেই ভাবেন তাঁদের সন্তান আসছে বুঝি। অনেকেই প্রশ্ন করেন, 'তুমি কি মা হচ্ছ?', 'জুনিয়র আসছে নাকি?' তবে বিষয়টা আসলে সেটা নয়। আসলে রশ্মিকার একটি পেজ আছে রশ্মিকা রু বলে, সেখানে তিনি নানা রকমের পোস্ট করেন। সেই পেজেই এবার থেকে বিজয় সংক্রান্ত লেখা বা পোস্ট থাকবে। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে উদয়পুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিজয় এবং রশ্মিকা। ২০১৮ সাল থেকে তাঁদের আলাপ, সেই আলাপ গড়ায় প্রেমে এবং তারপর দাম্পত্য জীবনে। 

 

অক্ষয়ের আগে রহমান ডাকাত হওয়ার অফার পান এই ৩ অভিনেতা! 

রহমান ডাকাত হয়ে ধুরন্ধর ছবিতে নজর কেড়েছিলেন অক্ষয় খান্না। নজর কেড়েছিলেন বললে ভুল হবে, রীতিমত হইচই ফেলেছিলেন। তবে জানেন কি তিনি প্রথম পছন্দ ছিলেন না এই চরিত্রের জন্য। তাঁর আগে আরও ৩ অভিনেতার কাছে অফার গিয়েছিল। কিন্তু তাঁরা সেই অফার ফিরিয়ে দেন। ছবির কাস্টিং জানিয়েছেন দক্ষিণের এক অভিনেতা এবং বলিউডের দু'জন অভিনেতা এই চরিত্রের অফার ফিরিয়েছেন। তবে তাঁরা কারা তিনি জানাননি। তাঁরা নাকি অদ্ভুত যুক্তি দেখিয়ে অফার ফিরিয়ে দেন।