সপ্তাহান্তে সোনার দামে বিরাট বদল, এখনই জেনে নিন কলকাতায় হলুদ ধাতুর দর

রজত বোস
৪ এপ্রিল ২০২৬ ০৮ : ৫৫
শুক্রবারের তুলনায় শনিবার সামান্য বাড়ল সোনার দাম। তবে খুব সামান্যই।
শহর কলকাতায় শনিবার ৪ এপ্রিল ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ১,৪২,৫০০ টাকা।
২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম হয়েছে শনিবার ১,৪৯,৯৫০ টাকা।
২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম শনিবার কলকাতায় ১,৪৯,২০০ টাকা।
রুপোর দামেও বদল হয়েছে। শনিবার শহর কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম ২,৩৪,২০০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম শনিবার কলকাতায় ২,৩৪,১০০ টাকা।
দেশের অন্যান্য শহরের মধ্যে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুতেও সোনার দামে সামান্য হেরফের হয়েছে।