আজকাল ওয়েবডেস্ক : কথায় বলে হৃদয় সুস্থ তো সব সুস্থ। কার্ডিওলজিকাল সোসাইটি অফ ইন্ডিয়ার উদ্যোগে আগামী ৭ থেকে ১০ ডিসেম্বর কলকাতায় একটি গ্লোবাল সামিট করা হবে। যেখানে ১০ টি দেশ থেকে সেরা হৃদরোগ বিশেষজ্ঞরা যোগ দেবেন। আমেরিকা, ব্রিটেন, আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ ছাড়াও বহু দেশের মানুষ এই সম্মেলনে অংশ নেবেন। বাতাসের দূষণ থেকে কীভাবে নিজেকে রক্ষা করা যায় সেটাই হবে মূল আলোচ্য বিষয়। এর পাশাপাশি চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও আলোচনা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মৃণাল কান্তি দাস, ডা. ডি পি সিনহা, ডা. পার্থ সারথি ব্যানার্জি, ডা. দেবব্রত রায়, ডা. কাজল গাঙ্গুলি, ডা. ধীমান কাহালি। এঁদের সঙ্গে পরিবেশ দূষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন পরিবেশবিদ ড. স্বাতী নন্দী চক্রবর্তী।
CARDIOLOGY : হৃদরোগ বিশেষজ্ঞ সম্মেলন
















