রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল যুবসাথী প্রকল্প। ২১ থেকে ৪০ বছর বয়সীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পেতেন। পাঁচ বছরের জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল।
2
11
বাংলায় পালা পরিবর্তনের পরে নতুন সরকার এসে ‘যুব শক্তি’ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। লক্ষ্য, বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা।
3
11
এই প্রকল্পে যুবসাথীর দ্বিগুণ টাকা অর্থাৎ ৩০০০ টাকা দেওয়া হবে। যাঁরা যুবসাথী প্রকল্পে টাকা পেতেন তাঁর এই প্রকল্পেও টাকা পাবেন। নতুন করে আবেদন করতে হবে না
4
11
আগামী ১ জুন থেকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে যোগ্যদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ৩০০০ টাকা। এই প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
5
11
এই প্রকল্পের জন্য www.juboshokti.in -এর মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে। এছাড়া শ্রম ও কর্মসংস্থান দপ্তরের পোর্টাল এবং এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন করা যাবে। গোটা প্রক্রিয়াটিই অনলাইন।
6
11
উপরোক্ত পোর্টালে গিয়ে আবেদনকারীদের ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আধারের তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য প্রদান করতে হবে। টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধারের ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক।
7
11
আবেদনকারীকে বিশেষ কিছু শর্ত মেনে চলতেই হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাঁর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
8
11
শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এর পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই বর্তমানে সম্পূর্ণ বেকার হতে হবে।
9
11
আবেদনের জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাঙ্ক পাসবুকের স্ক্যান কপির প্রয়োজন হবে।
10
11
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, সুবিধাভোগীরা কোনও স্থায়ী কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত প্রতি মাসে এই আর্থিক সহায়তা পাবেন।
11
11
‘যুব শক্তি’ প্রকল্পের অধীনে থাকা প্রার্থীরা সরকারি চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পেতে পারেন।