শনিবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির দেখা মিলতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টির দেখা মিলতে পারে।
2
11
তবে তার জন্য গরম কমার সম্ভাবনা খুব একটা নেই। ঘণ্টাখানেকের বৃষ্টিতে সাময়িক ভাবে স্বস্তি মিললেও ওইটুকুই। তাপমাত্রার পতনের সম্ভাবনা আপাতত নেই।
3
11
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে।
4
11
দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
5
11
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।
6
11
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
7
11
রবিবার উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
11
সোমবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।
9
11
মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে একাধিক এলাকায় বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা।
10
11
বুধবার উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
11
11
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।