আগামী জুলাই থেকে রাজ্যে চালু হতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের জন্য ৯৭৬ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র।
2
11
পোষাকি নাম ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (পিএমজেএওয়াই)। এই প্রকল্পের আওতায় রাজ্যবাসী পরিবারপিছু বছরে পাঁচ লক্ষ টাকার ক্যাশেলস স্বাস্থ্য বিমার সুবিধা পাবে।
3
11
শুভেন্দু আরও জানিয়েছেন, যারা ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা পেতেন, তাঁরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আগামী জুলাই মাস থেকে রাজ্যের মানুষদের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়া হবে।
4
11
আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে কেন্দ্রীয় সরকারের বেশ কয়কটি শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষের নীচে হতে হবে, এক কামরার ঘর বা কাঁচা বাড়িতে থাকেন, বিশেষভাবে সক্ষম, তফশিলি জাতি বা জনজাতি হতে হবে।
5
11
শহর ও গ্রামীণ এলাকার সত্তরোর্ধ্ব সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। এই সকল শর্ত রাজ্যেও কার্যকর হবে কি না তা স্পষ্ট করে জানাননি মুখ্যমন্ত্রী। তবে এই সব শর্ত পূরণ না হলে আয়ুষ্মান ভারতের সুবিধা নাও পেতে পারেন।
6
11
এই প্রকল্পে সব ধরনের চিকিৎসাও মেলে না। ওপিডি পরিষেবা, শারীরিক দুর্বলতা, সাধারণ দাঁতের চিকিৎসা, আইভিএফ, কসমেটিক সার্জারির মতো চিকিৎসা এই কার্ডে মেলে না।
7
11
যে সকল চিকিৎসা মিলবে তার তালিকা বেশ লম্বা। এই প্রকল্পে ১,৯২৯ ধরণের চিকিৎসা মিলবে। এর মধ্যে ক্যানসারের কেমোথেরাপি, বাইপাস সার্জারি, কিডনি ডায়ালিসিস, অর্থোপেডিক, গ্যাস্ট্রোএন্ট্রোলজির জটিল ও ব্যয়বহুল চিকিৎসার সুবিধা পাওয়া যাবে আয়ুষ্মান কার্ডে।
8
11
এছাড়াও এই কার্ড থাকলে রাজ্যের বাসিন্দারা বিনা খরচে নানা মেডিক্যাল পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
9
11
হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিন দিন অবধি চিকিৎসার খরচ, হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ ও চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য জিনিসের খরচ বহন করা হবে।
10
11
হাসপাতালের বেড ভাড়া ও খাবারের খরচ, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ১৫ দিন অবধি চিকিৎসা ও সেবার খরচ পাওয়া যাবে।
11
11
এছাড়াও, নন-ইনটেনসিভ ও ইনটেনসিভ কেয়ার (আইসিইউ) পরিষেবা, পরীক্ষার খরচ এবং মেডিক্যাল ইমপ্ল্যান্টের খরচও পাওয়া যাবে।