আজকাল ওয়েবডেস্ক: গাজায় মানবতাবিরোধী বর্বরোচিত হত্যা লীলা চালানো ইজরায়েল ও দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় তুলতে চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
নেতানিয়াহুকে কাঠগড়ায় তুলতে সম্ভাব্য সব চেষ্টা করবেন বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট।
এরদোয়ান বলেছেন, ‘আমি ঘোষণা করেছি মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের দায়ে ইজরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে সব ধরনের উদ্যোগ নেব। আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে বিদেশ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করবে।’
এরদোয়ান আরও দাবি করেছেন, নেতানিয়াহু তাঁর দেশেই সমর্থন হারিয়েছেন। আর তিনি হারানো সমর্থন ফিরে পেতেই গাজায় এই গণহত্যা চালিয়েছেন।
গাজায় চালানো ইজরায়েলি হামলায় এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। গাজার বাসিন্দাদের ঘরে খাবার নেই, পানীয় জল নেই। হাসপাতালগুলোতেও থেমে থেমে হামলা করছে ইজরায়েলি বাহিনী।