আজকাল ওয়েবডেস্ক: এই মুহূর্তে গোটা ভারত রীতিমত বিশ্বকাপ জ্বরে আচ্ছন্ন। তার মাঝেই নয়া রেকর্ড মুম্বইয়ে। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রেকর্ড সংখ্যক যাত্রী উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। গৌতম আদানি নিজের সমাজমাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, এক দিনে ১৬১,৭৬০ যাত্রী পরিষেবা দিয়েছে মুম্বই বিমানবন্দর। এই নয়া মাইলফলক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। এই বিমানবন্দর ১১ থেকে ১৩ নভেম্বর ৫,১৬,৫৬২ সংখ্যক যাত্রী পরিষেবা দিয়েছে। ১১ নভেম্বর একদিনে ১০৩১ টি উড়ান ওই বিমানবন্দর থেকে ওড়ার মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছে। গৌতম আদানি পরপর রেকর্ড, সাফল্যের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।