নিতাই দে, আগরতলা: আগামী ১৫ অক্টোবর আগরতলা থেকে মুম্বই পর্যন্ত লোকমান্য তিলক–কামাখ্যা এক্সপ্রেস রেল পরিষেবা চালু হতে চলেছে। আগরতলা রেল স্টেশনে আগরতলা থেকে মুম্বই পর্যন্ত এই ট্রেনের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা ও কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে রেলমন্ত্রী করবেন ভার্চুয়ালি উদ্বোধন। রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ‘ত্রিপুরা থেকে অনেক মানুষ মুম্বই যান উচ্চশিক্ষা সহ বিভিন্ন কাজে। আগরতলা থেকে মুম্বই যেতে বিমানে অনেক খরচ হয়। এবার আগরতলা থেকে সরাসরি মুম্বই যাওয়া যাবে।’
Agartala: ত্রিপুরা থেকে মুম্বই সরাসরি ট্রেন যাত্রার সূচনা ১৫ অক্টোবর
