আজকাল ওয়েবডেস্ক: গুরুতর পর্যায় থেকে সামান্য উন্নত হল দিল্লিতে বায়ুদূষণের মাত্রা। যে কারণে শনিবার ডিজেল ট্রাকগুলিকে রাজধানীতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বাতাসের গতি সামান্য বৃদ্ধি পাওয়ায় উন্নতি হয়েছে বাতাসের মানেরও। বাতাসের মান উন্নত হওয়ার পর চতুর্থ পর্যায়ের নিষেধাজ্ঞা লাঘু করা হয়েছে।

জারি থাকছে তৃতীয় পর্যায় পর্যন্ত নিষেধাজ্ঞা। গত ৫ নভেম্বর চতুর্থ পর্যায়ের নিষেধাজ্ঞা জারি করা হয় দিল্লিতে। যার ফলে জরুরি পরিষেবার গাড়ি বাদে ডিজেলে চলা মাঝারি এবং ভারী যানবাহন নিষিদ্ধ করে দেওয়া হয়। বর্তমানে দূষণে জর্জরিত দিল্লি। প্রধান কারণ হিসেবে দেখা গিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র, শোধনাগার এবং যানবাহন থেকেই দূষণ ছড়াচ্ছে।