আজ বুধবার, ১০ জুন অনেক রাশির জন্য সুখবর নিয়ে আসতে পারে। কারও কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে, কারও হাতে আসতে পারে নতুন অর্থ। তবে কিছু রাশির জাতকদের খরচ ও অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে থাকতে হবে।
2
13
মেষ: আজ খরচ একটু বেশি হতে পারে। তাই টাকা-পয়সার বিষয়ে সতর্ক থাকুন। অফিসে বা ব্যবসায় কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।
3
13
বৃষ: আজকের দিনটি বেশ ভাল যাবে। দীর্ঘদিনের কোনও চিন্তা দূর হতে পারে। ব্যবসা বা চাকরিতে ইতিবাচক ফল পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে।
4
13
মিথুন: কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
5
13
কর্কট: ভাগ্য আপনার পাশে থাকবে। নতুন কাজ শুরু করার জন্য দিনটি শুভ। কোনও গুরুত্বপূর্ণ কাজ সহজেই সম্পন্ন হতে পারে।
6
13
সিংহ: আজ একটু সাবধানে চলাফেরা করুন। আর্থিক বিষয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।
7
13
কন্যা: অফিস বা ব্যবসায় ভাল ফল পাবেন। পড়াশোনার সঙ্গে যুক্তদের জন্যও দিনটি শুভ। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভ হতে পারে।
8
13
তুলা: কারও সঙ্গে তর্কে জড়াবেন না। ধৈর্য ধরে চললে সমস্যার সমাধান হবে। শরীরও আগের তুলনায় ভাল থাকতে পারে।
9
13
বৃশ্চিক: পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য পাবেন। নতুন দায়িত্ব আসতে পারে। গুরুত্বপূর্ণ কাজে আত্মবিশ্বাস বজায় রাখুন।
10
13
ধনু: আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হতে পারে। ব্যবসায় উন্নতির সুযোগ পাবেন।
11
13
মকর: নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। তবে স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি।
12
13
কুম্ভ: পরিবারের সহযোগিতা পাবেন। অনেক দিনের সমস্যা মিটে যেতে পারে। দাম্পত্য জীবন সুখের হবে।
13
13
মীন: কর্মক্ষেত্রে প্রশংসা ও সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। ব্যবসাতেও লাভের যোগ রয়েছে।