পশ্চিমবঙ্গে এবার পুরোপুরি চালু হতে চলেছে প্রিপেইড স্মার্ট মিটার। এই সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়নমন্ত্রী মনোহরলাল খট্টর।
2
13
স্মার্ট মিটারের ক্ষেত্রে আগে থেকে রিচার্জ করাটা বাধ্যতামূলক। সময়মতো রিচার্জ না করলে যদি অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে বাড়ির ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হবে।
3
13
জুলাই মাস থেকেই পুরোদমে এই স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হতে চলেছে। WBSEDCL অবশ্য ইতিমধ্যেই প্রায় ৭ লক্ষ স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে।
4
13
যাঁদের বাড়িতে ইতিমধ্যেই স্মার্ট মিটার বসে গিয়েছে তাঁদের রিচার্জের অভ্যাস হয়ে গিয়েছে। অনেকেই বুঝে গিয়েছেন, কোন রাস্তায় হাঁটলে বিদ্যুতের সমস্যা হবে না।
5
13
এই স্মার্ট মিটারে রিচার্জ করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। সেগুলো জানলে ঘরে বসেই রিচার্জ করা সম্ভব ঠিক ইন্টারনেট রিচার্জ করার মত।
6
13
স্মার্ট মিটারে রিচার্জ এবং যাবতীয় বিদ্যুতের খরচের হিসেব দেখার জন্য WBSECL-এর নিজস্ব অ্যাপ রয়েছে। সেখানে নিদির্ষ্ট কিছু ধাপ পেরোলেই সমস্ত হিসাব হাতের মুঠোয়।
7
13
WBSEDCL-এর এই অ্যাপের নাম বিদ্যুৎ সহযোগী। যাঁদের বাড়িতে স্মার্ট মিটার বসতে চলেছে তাঁদের ফোনে এই অ্যাপটি রাখা অত্যন্ত জরুরি।
8
13
প্রথমবার অ্যাপটি নামালে প্রথমে মোবাইল নম্বর দিয়ে লগইন করবেন। তারপর আপনার ফোনে একটি ওটিপি আসবে। সেটা দিলেই ফোনের স্ক্রিনে আপনার নাম এবং কনজিউমার আইডি দেখা যাবে।
9
13
সেটার ওপর ক্লিক করলেই ড্যাশবোর্ড লেখা দেখতে পাবেন। তার ওপরেই বিভিন্ন অপশন রয়েছে। যেমন রিচার্জ, দৈনিক বিদ্যুৎ খরচের হিসাব, ব্যালেন্স কত টাকা রয়েছে, মাসিক খরচের হিসাব সমস্ত কিছু।
10
13
কীভাবে রিচার্জ করবেন? খেয়াল রাখতে হবে আপনার ব্যালেন্স যেন সবসময় পজিটিভ থাকে। নেগেটিভ হয়ে গেলেই লাইন কাটার সম্ভাবনা থাকে। টাকা কমে গেলে অন্তত ১০০ টাকার রিচার্জ করে রাখুন।
11
13
দৈনিক হিসাবে গিয়ে দেখতে পাবেন প্রতিদিন কত টাকা কাটা হচ্ছে। সেই অনুযায়ী সাশ্রয়ও করতে পারেন। গরমকালে সাধারণত দৈনিক হিসাব একটু বেশি হয় এসি বা ফ্যানের জন্য।
12
13
রিচার্জ অপশনে গেলে আপনি ঘরে বসেই ইউপিআই বা কার্ড দিয়ে আপনার পছন্দ মতো অ্যামাউন্ট ভরে রিচার্জ করতে পারেন। তবে ন্যূনতম ১০০ টাকা রিচার্জ করতেই হবে।
13
13
অ্যাপটি ব্যবহার করা অত্যন্ত সহজ। খেয়াল রাখবেন আপনার বাড়িতে যখন স্মার্ট মিটার চালু করা হবে তারপর থেকে অবশ্যই যেন বিদ্যুৎ সহযোগী অ্যাপটি ফোনে ইনস্টল করা থাকে। সেক্ষেত্রে, হিসাব রাখা এবং রিচার্জের ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন আপনি।