শিক্ষক-শিক্ষিকা সহ রাজ্য সরকারি কর্মীদের জন্য খুশির খবর। নির্বাচনের আবহে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলেই ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন চালু হবে।
সপ্তম পে কমিশনের মূল ভিত্তি হল ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর। এই ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করেই বেসিক পে বৃদ্ধি পায়। অর্থাৎ, আগের পে-কমিশনের তুলনায় মূল বেতন গড়ে ২.৫৭ গুণ বৃদ্ধি পায়।
7
12
সপ্তম পে কমিশন চালু হলে কত টাকা বেতন বাড়বে? হিসেব সহজ। ধরা যাক, বর্তমানে একজন রাজ্য সরকারি কর্মচারীর যদি বেসিক ২০ হাজার টাকা হয়, তাহলে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হিসাবে বেসিক পে হবে ৫১ হাজার ৪০০ টাকা।
8
12
আর যদি ষষ্ঠ পে কমিশনে রাজ্যের হারে ডিএ পান ১৪ শতাংশ, তাহলে সপ্তম পে কমিশন চালু হলে কেন্দ্রীয় হারে বর্তমানে ৫০ শতাংশ বা তার বেশি হবে।
9
12
সপ্তম পে কমিশনে ১৮টি স্তর রয়েছে। ১ থেকে ৫ স্তরের মধ্যে রয়েছেন করণিক এবং গ্রুপ ডি পদের কর্মীরা। এই
কর্মীদের বেসিক বেতন হতে পারে ১৮ হাজার থেকে ৯২ হাজার ৩০০ টাকা।
10
12
৬ থেকে ৯ স্তরের মধ্যে রয়েছেন জুনিয়র আধিকারিক, ইনস্পেক্টর এবং সুপারভাইজাররা। এই কর্মীদের বেসিক বেতন হতে পারে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ৬৭ হাজার ৮০০ টাকা।
11
12
১০ থেকে ১২ স্তরের মধ্যে রয়েছেন গ্রুপ এ-র আধিকারিক এবং নীতিনির্ধারকরা। তাঁদের বেসিক বেতন হতে পারে ৫৬ হাজার ১০০ টাকা থেকে ২ লক্ষ ৯ হাজার ২০০ টাকা।
12
12
১৩ থেকে ১৮ স্তরের মধ্যে রয়েছেন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারকরা। তাঁদের বেতন হতে পারে ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা।