নিজস্ব সংবাদদাতা: বাংলা নাট্য জগতে ‘হ্যামলেট’-এর প্রদর্শন বরাবরই এক সাহসিকতার পরিচয়। যে সাহসিকতা বরাবরই দেখিয়ে এসেছে 'স্বপ্নসন্ধানী' নাট্যদল। 'হ্যামলেট' চরিত্রে বহুবার মঞ্চে দেখা গিয়েছে ঋদ্ধি সেনকে।পেয়েছেন দর্শকের ভালবাসাও। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। সমালোচকদের কাছ থেকেও কুড়িয়েছেন প্রশংসা।
এবার এই চরিত্রে অভিনয়ের জন্য ঋদ্ধি পেলেন আইবিইএ-এর তরফে বিশেষ সম্মান। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের এই সম্মানের কথা নিজেই জানালেন অভিনেতা। পুরস্কার হাতে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "হ্যামলেটের চরিত্রে অভিনয় করার জন্য এই পুরস্কার আমার কাছে স্মরণীয় মূহূর্ত হয়ে থেকে যাবে।"
একই সঙ্গে ওই পোস্টে ঋদ্ধির সঙ্গে দেখা যায় বাবা কৌশিক সেন ও মা রেশমি সেনকে। সঙ্গে প্রেমিকা সুরঙ্গনাকেও ছিলেন।
প্রসঙ্গত, এই মুহূর্তে শিকাগোয় রয়েছেন সেন পরিবার। কিছুদিন আগেই তাঁদের নাট্য দল 'স্বপ্নসন্ধানী' নিয়ে দর্শককে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন কৌশিক। নতুন নাটক পরিকল্পনা থেকে শুরু করে ভিন্ন স্বাদের উপস্থাপনা, সবেরই। সবটাই উঠে আসবে 'স্বপ্নসন্ধানী'র ভবিষ্যতের কাজে।