আজকাল ওয়েবডেস্ক : ২৯ জুন থেকে শুরু হয়েছিল অমরনাথ যাত্রা। তবে ভারী বৃষ্টির জন্য আপাতত স্থগিত করে দেওয়া হল অমরনাথ যাত্রা। যাত্রাপথের দুটি রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। পহেলগাম এবং বালতালের দুটি রাস্তা বৃষ্টির ফলে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তার দিকটি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিগত বছরে সাড়ে চার লক্ষের বেশি পুণ্যার্থী অমরনাথ যাত্রা করেছিলেন। এবারে সেই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন। তবে পাহাড়ের ধার দিয়ে মন্দিরে ওঠার পথ বিপদসঙ্কুল হওয়ার জন্য আগে থেকেই সতর্ক প্রশাসন। দায়িত্বে থাকা এক আধিকারিক বলেন, প্রতিবারই এখানে পুণ্যার্থীদের ঢল নামে। তবে এবার যে ভারী বৃষ্টি হয়েছে তাতে সকলের বিপদের আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করা হল।
AMARNATH JATRA: ভারী বৃষ্টির জন্য আপাতত স্থগিত অমরনাথ যাত্রা
















