আজকাল ওয়েবডেস্ক: হোটেলের এই মহিলা কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৫ জন। গণধর্ষণের ঘটনা ঘটেছে আগ্রায়। কী ঘটেছিল? জানা যায়, ওই মহিলা নিজেই ফোন করে অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ ফোন পেয়েই, ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে। জানা গিয়েছে এই গণধর্ষণ কাণ্ডে এক মহিলা সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেদিনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে বলে জানা গিয়েছে, যাতে দেখা গিয়েছে, ওই মহিলাকে কয়েকজন মিলে অত্যাচার করছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় ধর্ষণ, লাঞ্ছনা সহ ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে।
Agra: গণধর্ষণের শিকার হোটেলের মহিলা কর্মী, গ্রেপ্তার ৫
















