আজকাল ওয়েবডেস্ক : গান্ধী প্রাণী উদ্দানে নতুন অতিথি। তিনটি শাবকের জন্ম দিল দুর্গা নামের একটি বাঘিনী । তাঁদের মধ্যে একটি আবার সাদা বাঘ। গোটা চিড়িয়াখানা জুড়ে এখন তাই খুশির মেজাজ। তিনটি শাবক ভাল আছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিগত বছরেও দুর্গা দুটি শাবকের জন্ম দিয়েছিল। এই নিয়ে এই চিড়িয়াখানাতে বাঘের সংখ্যা হল ৯। এদের মধ্যে ৬ টি বড় বাঘ রয়েছে। যাদের মধ্যে ৪ টি পুরুষ এবং ২ টি বাঘিনী।