আজকাল ওয়েবডেস্ক: জুলাই মাসেই অস্ট্রিয়া সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৪০ বছরে ভারতের কোনো প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে যাননি। ২৩ বছর পর ২০২৪ সালের শুরুতে অস্ট্রিয়া গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

এবার জুলাই মাসে অস্ট্রিয়া যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে মোদির। তার আগে মোদির রাশিয়া যাওয়ার কথা। তবে সেই সফর নিয়ে এখনও পাকাপাকি ভাবে কিছু জানানো হয়নি। যুদ্ধের বাতাবরণের মধ্যে মোদি আদৌ রাশিয়া যাবেন কিনা তাও পরিষ্কার নয়। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অস্ট্রিয়ায় পা রাখবেন মোদি। দেশটির রাজধানী ভিয়েনায় যাবেন।