আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে চার্জশিট পেশ করল পুলিশ। তাঁর বিরুদ্ধে সাড়ে ছ’বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিজেপি নেতার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পকসো আইন প্রত্যাহারের আর্জি নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইয়েদুরাপ্পা। পুলিশের পেশ করা চার্জশিটে গোটা ঘটনার বিবরণ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ওই নাবালিকা ইয়েদুরাপ্পার কাছে ধর্ষণের অভিযোগ জানাতে এসেছিল। তিনি ওই নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে ওই নাবালিকার হাতে টাকাও গুঁজে দেন তিনি। এমনটাই অভিযোগ জানিয়েছেন মেয়েটির মা। পুলিশ জানিয়েছে, ফেসবুকে ওই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে গত ২০ ফেব্রুয়ারি ইয়েদুরাপ্পা মেয়েটির মাকে ডেকে পাঠিয়ে ওই ভিডিও ডিলিট করতে বলেন এবং ২ লক্ষ টাকাও দেন। এরপরেই পকসো আইনে মামলা করা হয় বিজেপি নেতার বিরুদ্ধে।