আজকাল ওয়েবডেস্ক: যোগীরাজ্যে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার এক গৃহবধূ। শাশুড়ির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে জোরজবরদস্তি করা হয় তাঁকে। আগ্রায় স্বামী, শাশুড়ি সহ একাধিক সদস্যের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, ২০২২ সালে গাজিপুরে অলোক উপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তরুণী। বিয়ের ঠিক পরেরদিন থেকেই বধূকে শারীরিক অত্যাচার শুরু করেন স্বামী। তরুণীর অভিযোগ, বিয়ের পর একাধিকবার শাশুড়ি শারীরিক সম্পর্ক স্থাপনে জোর করতে থাকেন। বাধা দিতেই ব্লেড দিয়ে তাঁর উপর হামলা করেন। আহত হলেও হাসপাতালে ভর্তি করাননি কেউ।
২০২৩ সালে পুত্রসন্তানের জন্ম দেন তরুণী। স্বামীর সন্দেহ ছিল, সন্তানটি তাঁর নয়। তরুণী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত এই সন্দেহে আরও মারধর শুরু করেন। তরুণী আরও জানিয়েছেন, তাঁর সমস্ত জামাকাপড় পুড়িয়ে ফেলা হয়েছিল। এক পোশাকে টানা মাসের পর মাস কাটাতে বাধ্য হয়েছেন। কয়েক মাস আগে তাঁর বাবা এসে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেও অত্যাচারের ঘটনা থামেনি। অবশেষে বাপের বাড়িতে ফিরে থানায় অভিযোগ জানিয়েছেন তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।