সূর্য এবং বৃহস্পতির শুভ যোগে কর্ম, অর্থ, সম্পর্কে পরিবর্তন, কোন রাশির দিন কেমন যাবে?
নিজস্ব সংবাদদাতা
১০ মে ২০২৬ ০৮ : ০০
শেয়ার করুন
1
13
সূর্য বৃষ রাশিতে এবং বৃহস্পতি কর্কট রাশিতে এক সুন্দর সংযোগ তৈরি করছে। নতুন সম্পর্ক, নতুন কাজের সুযোগ, নতুন আর্থিক উপার্জনের পথ সবই অপেক্ষমান৷ জেনে নিন আজকের রাশিফল৷
2
13
মেষ: অন্যের সহযোগিতা নিলে খারাপ হবে না৷ সবকিছু একা করতে যাবেন না৷ অযথা তাড়াহুড়ো করবেন না। ধ্যান করলে উপকার পাবেন৷ শুভ রং: লাল। শুভ সংখ্যা: ৯।
3
13
বৃষ: যা ভাল লাগছে, তা প্রশ্নহীন ভাবে গ্রহণ করুন। সূর্য নিজ রাশিতে থাকায় আজ আত্মবিশ্বাসের দিন। সৌন্দর্য এবং আনন্দ থাকবে৷ শুভ রং: সবুজ। শুভ সংখ্যা: ৬।
4
13
মিথুন: বিতর্ক বা মনোমালিন্য এড়িয়ে চলুন৷ নীরবতাই আপনার শক্তি৷ কথা শোনার অভ্যাস সম্পর্কে বোঝাপড়া তৈরি করবে। বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন৷ শুভ রং: হলুদ। শুভ সংখ্যা: ৫।
5
13
কর্কট: বৃহস্পতি নিজ রাশিতে থাকায় অন্তর্দৃষ্টি তুঙ্গে। বুদ্ধিমত্তা ও সহানুভূতি আপনার আজকের শক্তি। সম্পর্কে গভীরতা বাড়বে। শুভ রং: সাদা। শুভ সংখ্যা: ২।
6
13
সিংহ: হয়তো স্বীকৃতি আসেনি, কিন্তু আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে না। সাফল্য আসবেই৷ দীর্ঘমেয়াদী ফলাফলে বিশ্বাস রাখুন। শুভ রং: সোনালি। শুভ সংখ্যা: ১।
7
13
কন্যা: নতুন দৃষ্টিভঙ্গির প্রকাশ। ভ্রমণ হতে পারে, নতুন বই বা নতুন কোনও মানুষের সঙ্গে পরিচয় আপনাকে অনুপ্রেরণা দেবে। শুভ রং: হালকা সবুজ। শুভ সংখ্যা: ৫।
8
13
তুলা: সম্পর্কে ভারসাম্য বজায় রাখুন৷ একতরফা নিজেকে দিতে দিতে নিঃশেষ হয়ে যাওয়া ভাল নয়৷ শিল্প, সংগীত মন ভাল রাখবে। শুভ রং: গোলাপি। শুভ সংখ্যা: ৬।
9
13
বৃশ্চিক: আবেগ প্রকাশ করুন৷ আর্থিক বিষয় স্থিতিশীল। শুভ রং: মেরুন। শুভ সংখ্যা: ৮।
10
13
ধনু: নতুন কিছু শেখার তীব্র ইচ্ছা জাগবে। একসঙ্গে অনেককিছু করতে গেলে বিপদ হতে পারে৷ শরীরের খেয়াল রাখুন৷ শুভ রং: বেগুনি। শুভ সংখ্যা: ৩।
কুম্ভ: সৃজনশীল প্রকল্পে আজ অগ্রগতি। সমাজসেবার কাজে আনন্দ পাবেন৷ বন্ধুমহলে সকলে প্রশংসা করবেন। নিজের জন্যও সময় রাখুন। শুভ রং: আকাশি নীল। শুভ সংখ্যা: ৪।
13
13
মীন: কল্পনা ও বাস্তবের মধ্যে কতটা তফাত তা বুঝতে পারবেন৷ আবেগময় বিষয়ে সঠিক দিশা দেখতে পাবেন৷ সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা। শুভ রং: সমুদ্র সবুজ। শুভ সংখ্যা: ৭।