আজকাল ওয়েবডেস্ক: বোমা হামলায় বিধ্বস্ত আল-শিফা হাসপাতাল থেকে সদ্যোজাত শিশুদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে আনা হবে। আশ্বাস দিল ইজরায়েলের সেনা বাহিনী। রবিবার থেকে ওই হাসপাতাল থেকে উদ্ধারকাজ শুরু হবে।
শুক্রবার ওই হাসপাতালে বিস্ফোরণের ঘটনার পর অক্সিজেনের অভাবে ইতিমধ্যেই তিন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে বিদ্যুৎ নেই, তীব্র জ্বালানি সঙ্কট, শিশু বিভাগে অক্সিজেন নেই। আরও ৩৯ শিশু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই পরিস্থিতিতেই শিশুদের উদ্ধার করে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাবে ইজরায়েলি সেনারা।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পরেই গাজ়া ভূখণ্ডে বিদুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইজরায়েল। তীব্র জ্বালানি সঙ্কটে হাসপাতালের ইনকিউবেটরে থাকা শিশু এবং আইসিইউতে চিকিৎসাধীনদের মৃত্যুর আশঙ্কা বাড়ছে বলেই জানায় গাজার স্বাস্থ্য দপ্তর। এই আবহেই সদ্যোজাতদের উদ্ধার করার কথা ঘোষণা করল ইজরায়েল সেনাবাহিনী।