অকালেই চুল পাকছে? বা বয়স বাড়লেও মাথায় পাকা চুল একদম পছন্দ নয়? তাহলে রাসায়নিক ডাইয়ের বদলে ভরসা রাখুন এই ৫ ঘরোয়া টোটকায়। চুটকিতে পাকা চুল হবে কালো। ছবি: সংগৃহীত
2
7
সবার আগে জেনে নিন অকালে কেন চুল পাকে। এর নেপথ্যে একাধিক কারণ থাকে। প্রথমত, অনেকের জিনগত কারণে চুল পাকে। বাকিদের স্ট্রেস, ভিটামিন বি ১২ এর ঘাটতি, থাইরয়েডের জন্যও চুল পাকতে পারে। অকালে চুল পাকলে কী করবেন জেনে নিন। ছবি: সংগৃহীত
3
7
আমলকী এবং মেথির প্যাক এই ক্ষেত্রে খুবই উপকারী। আমলকী এবং মেথি , দুইই চুলের জন্য ভাল। আমলকীতে রয়েছে ভিটামিন সি আর মেথিতে অ্যান্টি অক্সিডেন্ট। চুল পড়ার সমস্যা হোক বা চুল পাকা, দুই আটকাতে আমলকীর পেস্ট মেথির গুঁড়োতে মিশিয়ে একটা প্যাক বানিয়ে মাথায় এবং গোটা চুলে লাগান। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
4
7
এটি অন্যভাবেও ব্যবহার করতে পারেন। অলিভ অয়েলে আমলকীর টুকরো এবং মেথি গুঁড়ো দিয়ে ভাল করে ফুটিয়ে সেটা ঠান্ডা করে মাথায় সারারাত লাগিয়ে পরদিন সকালে ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
5
7
আলুর খোসা জলে ভাল করে ফুটিয়ে নিন। সেই জল ঠান্ডা হলে ব্যবহার করুন। কীভাবে? শ্যাম্পু করার পর মাথা ভাল করে সাধারণ জল দিয়ে ধুয়ে নিন। মাথা মোছার আগে এই আলুর খোসার জল ঢেলে দিন। তারপর মাথা মুছে নিন। সপ্তাহে দুইবার এই টোটকা করলে ফল পাবেন। ছবি: সংগৃহীত
6
7
নারকেল তেল চুলের জন্য খুবই উপকারী। এই তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথায় লাগালে পাকা চুলের হাত থেকে মুক্তি পাবেন। সমপরিমাণ নারকেল তেল এবং লেবুর রস নিয়ে মিশিয়ে প্যাক বানাবেন। শ্যাম্পু করার ২ ঘণ্টা আগে এটা মাথায় লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
7
7
অনেকেই মেহেন্দি ব্যবহার করেন চুল রং করার জন্য বা চুলে পুষ্টি সরবরাহ করার জন্য। এই মেহেন্দির সঙ্গে কফির গুঁড়ো মিশিয়ে ব্যবহার করলে পাকা চুল কালো হয়। এই প্যাক বানানোর জন্য ফুটন্ত জলে এক চামচ কফি গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিন। এবার এই জল দিয়ে মেহেন্দি গুলুন। এবং সেটা মাথায় লাগিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এতে চুল কালো হবে, একই সঙ্গে চুল পড়া কমবে। ছবি: সংগৃহীত