৩ জুন থেকে আনুষ্ঠানিক ভাবে রাজ্যে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। এর আওতায় মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন।
2
12
বুধবার নবান্নে পাঁচ জন মহিলার হাতে যোজনার টাকা তুলে দেওয়া হয়। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রথম ধাপে ২৮ লক্ষ মহিলা এই টাকা পাবেন।
3
12
আগামী তিন মাস চলবে ফর্ম পূরণ প্রক্রিয়া। প্রতি সাতদিন পর পর কত জন মহিলার নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় নথিভুক্ত হল তা জানিয়ে দেবেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
4
12
প্রথম দিকে পোর্টালে যান্ত্রিক ত্রুটি থাকলেও বর্তমানে তা ঠিক করা হয়েছে। https://socialregistry.wb.gov.in/citizen/#/ পোর্টালের মাধ্যমে অনলাইনেও আবেদন করা যাচ্ছে। এছাড়াও ফর্ম ডাউনলোড করে পূরণ করে অফলাইনে জমা দেওয়া যাবে।
5
12
সেই ফর্ম সরকারি আধিকারিকরা স্ক্যান করে পোর্টালে আপলোড করবেন। ফর্ম যাচাই সম্পন্ন হলে মিলতে শুরু করবে টাকা। অগ্নিমিত্রা জানিয়েছেন, আবেদন জমা দেওয়ার পরে কোনও জটিলতা তৈরি না হলে ৭-৮ দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আবেদনকারীরা।
6
12
এই প্রকল্পে আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে এমন মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
7
12
এছাড়াও ফর্মে পারিবারিক তথ্য চাওয়া হয়েছে যেমন, রেশন কার্ডের তথ্য, বাড়ির দলিল সংক্রান্ত তথ্য, আয়ের নথি, স্বাস্থ্যবিমার তথ্য ইত্যাদি।
8
12
ফর্মে জানতে চাওয়া হচ্ছে আয়কর বা প্রফেশনাল ট্যাক্স সংক্রান্ত তথ্য। পরিবারের কোনও সদস্য আয়কর বা প্রফেশনাল ট্যাক্স দেন কি না তা জানাতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকলে সেই সংক্রান্ত তথ্যও প্রদান করতে হবে।
9
12
আয়কর সংক্রান্ত তথ্য প্রদানের জন্য আইটি রিটার্ন ফাইল সঙ্গে রাখতেই হবে। এছাড়াও প্যান কার্ড নিজের সঙ্গে রাখুন ফর্ম পূরণের সময়। যাতে ঝক্কি এড়ানো যায়।
10
12
পরিবারের প্রধান কী কাজ করেন এবং অন্যান্য সদস্যরা কোন ধরনের পেশার সঙ্গে জড়িত রয়েছেন সেই সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।
11
12
পরিবারের কোনও সদস্য সরকারি পেনশনভোগী কি না, সেটিও জানতে চাওয়া হয়েছে। যদি কেউ পেনশন পান, তাহলে সংশ্লিষ্ট সদস্যের নম্বর এবং পেনশন স্লিপ জমা দিতে হতে পারে।
12
12
সবশেষে পরিবারের মোট বার্ষিক আয় টাকার অঙ্কে উল্লেখ করতে হবে। জানা গিয়েছে, এই তথ্যের ভিত্তিতেই আবেদনকারীর আর্থিক অবস্থা যাচাই করা হতে পারে। তাই ফর্ম পূরণের সময় সঠিক তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।