আজকাল ওয়েবডেস্ক:‌ প্রবল তুষারপাতে বিপর্যস্ত চীনের হেলিয়ংজিয়াং প্রদেশ। পাশাপাশি মঙ্গোলিয়ায় তুষারপাতের জেরে মৃত আট পশুপালক। মৃতদের মধ্যে ছয় জন মহিলা, এক জন পুরুষ ও এক জন ১২ বছরের কিশোর রয়েছে। প্রবল তুষারপাতের জেরে হেলিয়ংজিয়াংয়ের রাজধানী হারবিনে প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বহু ট্রেন ও বিমান বাতিল করা হয়েছে। প্রায় সমস্ত জাতীয় সড়ক বন্ধ। এই প্রদেশের বিশাল এলাকা বরফের তলায় চলে গেছে। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বাইরে যেতে নিষেধ করা হয়েছে। বরফ পরিস্কারের কাজে প্রায় ২৪ হাজার মানুষ কাজ করছেন। তুষারপাতের জেরে জিয়ামুসি শহরে একটি জিমনাসিয়ামের একটি অংশ ভেঙে পড়েছে। যার জেরে তিন জন আটকে পড়েছেন।