আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের প্রচারে ফের বাংলায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ৭টা ৪৮ মিনিটে দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি। এরপর সোজা রাজভবনে যান। শনিবার রাতে সেখানেই থাকবেন তিনি।
সোমবার চতুর্থ দফা ভোট। তার ঠিক আগেরদিন থেকে পঞ্চম দফা ভোটের প্রচার শুরু করবেন মোদি। আগামিকাল আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, হাওড়ায় জনসভা করবেন।
দলীয় সূত্রে খবর, রবিবার সকাল ১১টায় প্রথমে জগদ্দলে বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রচার করবেন তিনি। বেলা ১২টায় চুঁচুড়ায় হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে জনসভা রয়েছে তাঁর। সেখান থেকে যাবেন পুরশুড়ায়। আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপকান্তি দিগড়ের হয়ে প্রচার করবেন। সবশেষে হাওড়া কেন্দ্রের প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে জনসভায় হাজির থাকবেন তিনি।