একদিকে পারিবারিক ঐতিহ্যের ‘ভাইজান’ ভাবমূর্তি, আর অন্যদিকে খাতায়-কলমে গাদা গাদা পুলিশি মামলা— এই দুই বৈপরীত্য নিয়েই ভাঙড় বিধানসভা কেন্দ্রে ফের ভাগ্যপরীক্ষায় নামছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ-এর নওশাদ সিদ্দিকি।
2
15
মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি নিজের সম্পত্তির যে খতিয়ান তিনি হলফনামায় পেশ করেছেন, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
3
15
ফুরফুরা শরিফের পীরজাদা তথা ভাঙড়ের বিদায়ী বিধায়কের এই হলফনামায় যেমন উঠে এসেছে তাঁর বিপুল আয়ের তথ্য, তেমনই ধরা পড়েছে তাঁর নামে থাকা খুনের চেষ্টা ও ধর্ষণের মতো গুরুতর সব অভিযোগের তালিকা।
4
15
২০২১ সালে প্রথমবার বিধায়ক হওয়া নওশাদের এবারের লড়াইটা বেশ কঠিন। তাঁর প্রধান প্রতিপক্ষ তৃণমূলের দাপুটে নেতা শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকতকে এবার দল পাঠিয়েছে ভাঙড় পুনরুদ্ধারের মিশনে।
5
15
দুই প্রার্থীর মধ্যে ব্যক্তিগত স্তরে ‘দাদা-ভাই’ সম্পর্ক থাকলেও রাজনীতির ময়দানে তাঁদের সংঘাত যে কতটা তীব্র, তা ভাঙড়ের সাম্প্রতিক ইতিহাস ঘাঁটলেই বোঝা যায়। তবে এই দ্বৈরথের মাঝেও নওশাদের ব্যক্তিগত জীবন ও অর্থবিত্তের খতিয়ান এখন আমজনতার আলোচনার কেন্দ্রবিন্দুতে।
6
15
হলফনামা অনুযায়ী, গত পাঁচ বছরে নওশাদের অস্থাবর সম্পত্তি এক লাফে প্রায় ১১ গুণ বেড়েছে। ২০২১ সালে যেখানে তাঁর মাত্র ২ লক্ষ ৯৩ হাজার ৮১০ টাকার অস্থাবর সম্পত্তি ছিল, বর্তমানে তা দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ৫০ হাজার ৭২ টাকায়।
7
15
হাতে নগদ ৫০ হাজার টাকার পাশাপাশি ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে লক্ষ লক্ষ টাকা। গতবার নিজের কোনও গাড়ি না থাকলেও এবার তিনি একটি বিলাসবহুল স্করপিও গাড়ির মালিক।
8
15
তবে আশ্চর্যের বিষয় হল, গত নির্বাচনে ১৯ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি (জমি বা বাড়ি) থাকার কথা জানালেও এবার তিনি জানিয়েছেন তাঁর নিজের নামে কোনও ঘর-বাড়ি বা জমি নেই।
9
15
তবে আশ্চর্যের বিষয় হল, গত নির্বাচনে ১৯ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি (জমি বা বাড়ি) থাকার কথা জানালেও এবার তিনি জানিয়েছেন তাঁর নিজের নামে কোনও ঘর-বাড়ি বা জমি নেই।
10
15
আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করা এই তরুণ নেতার বর্তমান মাসিক বেতন আড়াই লক্ষ টাকারও বেশি।
11
15
আর্থিক বৃদ্ধির খতিয়ানের পাশাপাশি নওশাদের হলফনামার অন্ধকার দিকটি হল তাঁর বিরুদ্ধে থাকা মামলার পাহাড়। ১৭টি মামলার বোঝা কাঁধে নিয়ে ভোট লড়ছেন তিনি। এর মধ্যে রয়েছে ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে তৃণমূল নেতা রাজু নস্কর খুনের মামলা, যেখানে তাঁর বিরুদ্ধে চার্জ গঠনও হয়েছে।
12
15
এছাড়াও জনৈক তরুণীর করা ধর্ষণের অভিযোগ এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মতো মামলাও ঝুলে রয়েছে তাঁর নামে। যদিও নওশাদ শুরু থেকেই এই সব অভিযোগকে রাজনৈতিক ‘ষড়যন্ত্র’ বলে উড়িয়ে দিয়েছেন।
13
15
ভাঙড়ের প্রতিটি থানায় প্রায় তাঁর নামে মামলা থাকলেও নওশাদ তাঁর অনুগামীদের কাছে এখনও অত্যন্ত জনপ্রিয়।
14
15
ভাঙড়ের নির্বাচনী লড়াই এখন শুধু ভোট সংগ্রহের লড়াই নয়, বরং তা ইমেজের লড়াই হয়ে দাঁড়িয়েছে। একদিকে তৃণমূলের শওকত মোল্লা, অন্যদিকে আইএসএফ-এর নওশাদ সিদ্দিকি— এই দুই মেরুর লড়াইয়ের মাঝে জোটসঙ্গী বামফ্রন্টের হয়েও প্রচারে ঝড় তুলতে দেখা যাচ্ছে ভাইজানকে।
15
15
তবে শেষ পর্যন্ত ভোটাররা ওই ‘বিচারাধীন’ মামলা আর সম্পত্তির খতিয়ান দেখে নওশাদকে ফের বিধানসভায় পাঠাবেন, নাকি শওকতের হাত ধরে ভাঙড়ে ঘাসফুল ফুটবে, তার উত্তর দেবে সময়। আপাতত হলফনামার তথ্যগুলো ভাঙড়ের চায়ের দোকানে তর্কের নতুন রসদ জুগিয়ে যাচ্ছে।