গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিলের কৌশল নিয়ে প্রশ্ন তুললেন দেশের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পাঁচ উইকেটের হারের পর গিলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
2
8
২০৬ রানের লক্ষ্য তাড়া করে সহজেই জয়ের পথে পৌঁছে যায় আরসিবি। বিশেষ করে ম্যাচের শেষ দিকে গুজরাটের বোলিং পরিবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সেহবাগ। তাঁর মতে, ডেথ ওভারে গিলের সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
3
8
সেহবাগ বলেন, শেষ তিন ওভারে যখন ২২-২৫ রান দরকার ছিল, তখন যদি মহম্মদ সিরাজকে আক্রমণে আনা হতো এবং তিনি একটি উইকেট নিতে পারতেন। তাহলে ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়াতে পারত। কিন্তু সেই সুযোগ তৈরি করা যায়নি।
4
8
সেহবাগ আরও জানান, সিরাজের মতো অভিজ্ঞ বোলারের কোটা পুরোপুরি ব্যবহার করেননি গিল। পরিবর্তে মানাভ সুথারের একটি ওভার থেকে ১৫ রান ওঠে, যা আরসিবিকে ম্যাচের উপরে প্রাধান্য বিস্তার করতে সাহায্য করে।
5
8
বীরুর কথায়, ''অধিনায়কের হিসেবনিকেশে ভুল ছিল। প্রসিদ্ধ কৃষ্ণ বা রশিদ খান রান দিয়েছেন ঠিকই, কিন্তু তাঁদের আবার আক্রমণে আনা অধিনায়কের দায়িত্ব। যদি মনে হয় কোনও বোলারকে আর ব্যবহার করা যাবে না, তাহলে সেটা আত্মবিশ্বাসের অভাব দেখায়।''
6
8
সম্প্রতি গুজরাট টাইটান্সের ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের দিকেও নজর দিয়েছেন বীরু। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯৯ রানের বড় হারে শেষের ওভারগুলোতে ৭৩ রান খরচ করেছিল গুজরাট। যদিও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিছুটা ঘুরে দাঁড়ানো গিয়েছিল, তবুও ডেথ ওভারে ধারাবাহিকতা এখনও বড় সমস্যা।
7
8
এখন চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে নামার আগে নিজেদের ভুল শুধরে নিতে মরিয়া গুজরাট টাইটান্স। অন্যদিকে, আরসিবি দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে।
8
8
গিলের তীব্র সমালোচনা করে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে শুভমন গিল যদি ক্যাপ্টেন্সি করে তাহলে ভারত সেমিফাইনালে পৌঁছতে পারবে না। হার্দিক পাণ্ডিয়া ও বিরাট কোহলির থেকেও খারাপ ক্যাপ্টেন শুভমন গিল।