প্রাক্তন পাকিস্তানি পেসার তনভীর আহমেদ কিশোর ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তাঁর দাবি, এই কিশোর তারকার প্রতিভা এতটাই বেশি যে প্রতিষ্ঠিত অভিষেক শর্মাকেও ছাপিয়ে যেতে পারেন তিনি।
2
9
চলতি আইপিএল মরশুম নিয়ে কথা বলতে গিয়ে তনভীর বলেন, ''সুর্যবংশী যখন ভারতের হয়ে খেলবে, মানুষ অভিষেক শর্মাকে ভুলে যাবে। এমনকী দু'জন একসঙ্গে ব্যাট করলেও, অভিষেক ওর ধারে কাছেও পৌঁছবে না।''
3
9
তনভীরের মতে, সুর্যবংশীর আগ্রাসী ও নির্ভীক ব্যাটিং দর্শকদের এতটাই আকৃষ্ট করবে যে অন্যদের দিকে নজরই পড়বে না।
4
9
যদিও পরে নিজের বক্তব্য কিছুটা নরম করে তনভীর স্বীকার করেন, এমন ধারাবাহিকতা পরবর্তীতে বজায় থাকবে কি না তা বলা কঠিন।
5
9
তনভীর বলেন, 'আমি এখনকার কথা বলছি, ১০ বছর পর কী হবে বলতে পারি না।''
6
9
মাত্র ১৫ বছর বয়সেই সূর্যবংশী তাক লাগিয়ে দিচ্ছেন। ৭ ম্যাচে ২৫৪ রান করেছেন বৈভব। এর মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। ২৬ বলে ঝোড়ো ৭৮ রান করেন তিনি।
7
9
অভিজ্ঞ বোলারদের বিরুদ্ধেও তাঁর আত্মবিশ্বাস নজর কেড়েছে। বিশেষ করে জশপ্রীত বুমরাহ ও জশ হ্যাজলউডের মতো তারকা বোলারদের খুব সহজেই সামলেছেন সূর্যবংশী।
8
9
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের তারকা অভিষেক শর্মা ৭ ম্যাচে ৩২৩ রান করে ফেলেছেন। এর মধ্যে রয়েছে অপরাজিত ১৩৫ রানের ঝোড়ো ইনিংস।
9
9
তনভীরের এহেন মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটমহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। তবে অনেকেই মনে করছেন, এমন তুলনা করা সঠিক নয়।