আজকাল ওয়েবডেস্ক : আর্থিক অনটনের জের, পরিবারের ৪ জনকে হত্যা করে আত্মহত্যা করলেন এক চিকিৎসক। ঘটনাটি হয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারাতে। পুলিশের অনুমান বেশ কিছুদিন ধরে ওই চিকিৎসক আর্থিক সমস্যার মধ্যে ছিলেন। ডিসিপি অধিরাজ সিং রানা জানিয়েছেন সোমবার রাতে এই ঘটনা হয়। নিজের স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং মাকে হত্যা করেন ওই চিকিৎসক। এরপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ জানিয়েছে সোমবার রাতে ওই চিকিৎসক তার প্রতিবেশীকে নিজের গাড়ির চাবি দিয়ে বলেন সেটি যেন তার ভাইকে দিয়ে দেন। তাঁরা সবাই বাইরে যাচ্ছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।
Dead : অন্ধ্রপ্রদেশে পরিবারের ৪ জনকে হত্যা করে আত্মহত্যা করলেন চিকিৎসক
















