মঙ্গলবার রাতেই অন্নপূর্ণা ভাণ্ডারের নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকার।
2
7
রাজ্য সরকার জানিয়েছে, মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থ সামাজিক উন্নয়ণের লক্ষেই এই যোজনা চালু করা হচ্ছে। আগামী ১ জুন থেকে মাসে তিন হাজার টাকা করে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি-র মাধ্যমে পৌঁছে যাবে।
3
7
কিন্তু কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? নোটিফিকেশনে কী জানাল রাজ্য সরকার?
উল্লেখ করা হয়েছে তিনটি নিয়মের-
4
7
বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।
রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকুরে হলে মিলবে না এই অন্নপূর্ণা যোজনার টাকা। স্পষ্ট করে জানানো হয়েছে, কেন্দ্র বা এই রাজ্য সরকারের অধীনে কোনও স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত থাকলে, কোনও সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থায় নিয়মিত বেতন/পেনশন পেলে, এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক পদে কর্মরত হলে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
5
7
শুধু তা-ই নয়, যাঁরা আয়কর দেন তাঁরাও এই যোজনার আওতায় পড়বেন না।
6
7
সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, নতুন করে আবেদন, পুরনোদের স্টেটাস দেখার জন্য চালু করা হবে পোর্টাল। সেই মতো কথা রাখল রাজ্যের প্রথম বিজেপি সরকার। মঙ্গলবার থেকে চালু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য পোর্টাল।
7
7
নতুন আবেদনকারীদের জন্য, অন্নপূর্ণা যোজনা পোর্টালে ১লা জুন, ২০২৬ থেকে অনলাইন আবেদন করার সুবিধা চালু করা হবে বলে জানানো হয়েছে নোটিফিকেশনে।