দুধে আগ্রহ নেই, নজর অন্যদিকে? নতুন মায়েদের দুশ্চিন্তা দূর করতে কী বলছেন শিশুচিকিৎসকরা?
নিজস্ব সংবাদদাতা
২০ মে ২০২৬ ২০ : ৫০
শেয়ার করুন
1
5
কোলের একরত্তি শিশুর বয়স চার মাস পেরোলেই নতুন মায়েদের মনে উঁকি দেয় বড় প্রশ্ন— এবার কি সলিড খাবার শুরু করা যায়? কী খাওয়ালে হজম হবে সহজে? এই সময় অভিজ্ঞ আত্মীয়স্বজনদের ‘আমাদের আমলে এমনটাই হতো’ গোছের হাজারো উপদেশে মায়েরা আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়েন। তবে চিকিৎসকরা বলছেন, বিষয়টি মোটেও কঠিন নয়। শুধু দরকার সঠিক তথ্য ও একটু সচেতনতা।
2
5
বাঙালি বাড়িতে সাধারণত মুসুরির ডালের ওপরের স্বচ্ছ জল দিয়ে শিশুর সলিড খাওয়া শুরু করার চল রয়েছে। তবে চিকিৎসকদের মতে, এই জলের আলাদা কোনও পুষ্টিগুণ নেই। তার চেয়ে বরং ফল টুকরো করে কেটে ব্লেন্ডারে বেটে খাওয়ানো অনেক বেশি উপকারী, যা শিশুর শরীরে আয়রনের জোগান বাড়ায়।
3
5
অনেকে একটা নতুন খাবার দেওয়ার পর পরবর্তী খাবারের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেন। চিকিৎসকদের মতে, এই অভ্যাস শিশুকে খুঁতখুঁতে করে তোলে। তাই অল্প পরিমাণে নানা ধরনের নতুন খাবারের সঙ্গে শিশুর পরিচয় করানো উচিত। তবে ডিম, গরুর দুধ, বেগুন বা সয়াবিনের মতো অ্যালার্জিপ্রবণ খাবার দেওয়ার সময় কিছুটা দিনের ব্যবধান রাখা ও সতর্ক থাকা জরুরি।
4
5
ঝাল লাগবে ভেবে শিশুকে একদম বিস্বাদ খাবার দিলে সে দ্রুত খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। চিকিৎসকরা জানাচ্ছেন, শিশুর খাবারে সামান্য পরিমাণে জিরে, ধনে, হলুদ, আদা, রসুন বা পেঁয়াজ মেশানো যেতেই পারে। এই ভারতীয় মশলাগুলো শিশুর অনাক্রম্যতা বাড়ায়, হজমে সাহায্য করে এবং তার স্বাদগ্রন্থিও মজবুত করে।
5
5
মনে রাখবেন, সব শিশু এক নয়। কেউ চার মাসে সলিড খাওয়া শুরু করে, আবার কেউ ছয় মাসে। তাই অকারণ চিন্তিত না হয়ে, শিশুর শরীর বুঝে এবং অবশ্যই পেডিয়াট্রিশিয়ানের (শিশুচিকিৎসক) পরামর্শ নিয়ে তবেই কঠিন খাবার শুরু করুন। মা শান্ত থাকলে শিশুর স্বাস্থ্যও ভালো থাকবে।