আজকাল ওয়েবডেস্ক: ভোটপ্রচারে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ৩১ মার্চ মহুয়া মৈত্রর কেন্দ্রে প্রচার সভায় যোগ দিচ্ছেন তিনি। মহুয়ার কেন্দ্রটি হল কৃষ্ণনগর দক্ষিণ লোকসভা কেন্দ্র। সেখানেই জনসভায় বক্তব্য পেশ করবেন মমতা। গত ১৪ মার্চ নিজের বাসভবনে পড়ে গিয়ে কপাল এবং নাকে চোট পান মুখ্যমন্ত্রী। এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও তিনি বাড়ি ফিরে যান। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।
এরইমধ্যে গত ১৭ মার্চ রাতে গার্ডেনরিচে নির্মীয়মাণ বাড়ি ভেঙে দুর্ঘটনা ঘটে। পরেরদিন ১৮ মার্চ মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই ঘটনাস্থলে যান তিনি। খতিয়ে দেখেন পরিস্থিতি। দেশে লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। রাজ্যর সঙ্গে জেলাতেও শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির প্রচার। দিন যতই গড়াবে ততই চড়বে পারদ। স্বাভাবিকভাবেই তৃণমূল নেতা-কর্মীরা অপেক্ষা করে ছিলেন কবে দলের সুপ্রিমো প্রচারে নামবেন।