২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসে পরিষেবা চালু করবে।
2
12
ক্ষমতায় আসার পরই সেই প্রতিশ্রুতি রাখতেই ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা করেছে আগামী পয়লা জুন থেকে সরকারি বাসে মহিলারা ফ্রিতে যাতায়াত করতে পারবেন।
3
12
নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, শুধু কম দূরত্বের বাসযাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি।
4
12
ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে মহিলাদের মধ্যে সব মহিলারাই কি যাতায়াত করতে পারবেন? কীভাবে সম্ভব?
কীভাবে কার্যকরী হবে তার বিস্তারিত গাইডলাইন প্রস্তুত করছে রাজ্য পরিবহন দপ্তর এমনটাই সূত্রের খবর।
5
12
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের নাগরিক হলে তবেই সেই মহিলা এই সুবিধা পাবেন। সেক্ষেত্রে সেই মহিলাকে ভোটার কার্ড বা আধার কার্ড বা যেকোনও পরিচয় পত্রের মাধ্যমে তাঁকে প্রমাণ করতে হবে তিনি এই রাজ্যের নাগরিক।
6
12
বাসে ওঠার পর সংশ্লিষ্ট বাসের কন্ডাক্টার তাঁকে স্বাগত জানাবেন। স্বাগত জানানোর পর কন্ডাক্টার ওই মহিলাকে জানিয়ে দেবেন যে তিনি বিনামূল্যে যাতায়াত করতে পারবেন অর্থাৎ এই পরিষেবার সুবিধা তিনি পাবেন।
7
12
এরপর ওই মহিলাকে ফ্রি টিকিট দেওয়া হবে। এর জন্য সরকারি বাসের কন্ডাক্টরদের এলার্ট করা হবে, যাতে তাঁরা দুর্ব্যবহার না করেন। সূত্রের খবর প্রয়োজন হলে গোলাপি টিকিট অর্থাৎ পিঙ্ক কার্ডের ব্যবস্থা করা হতে পারে।
8
12
সূত্রের খবর এই পরিষেবা চালু করার জন্য নানা দিক খতিয়ে দেখছে রাজ্য সরকার ও পরিবহন দপ্তর। তার জন্য দেশের অন্যান্য যে রাজ্যে মহিলাদের জন্য এই সুবিধা রয়েছে সেই রাজ্যের কী ব্যবস্থা রয়েছে, সেখানে কিভাবে এই সুবিধা মেলে অর্থাৎ সেখানকার একটা রূপরেখা দেখা হচ্ছে।
9
12
দিল্লি ,কর্ণাটক, তামিলনাড়ু পাঞ্জাব, অন্ধপ্রদেশের মতো রাজ্যগুলিতে মহিলাদের জন্য বাসে ফ্রী পরিষেবা রয়েছে। সেক্ষেত্রে সেখানকার নিয়ম কানুন খতিয়ে দেখা হচ্ছে।
10
12
রাজধানীতে মহিলাদের জন্য এই পিঙ্ক কার্ড দেওয়া হয়। সে ক্ষেত্রে এই রাজ্যেও গোলাপি টিকিট দেওয়া হবে কিনা তা ভাবনা চিন্তা করা হচ্ছে এমনটাই পরিবহন দপ্তর সূত্রের খবর। যদিও আগামী পয়লা জুনের মধ্যেই তা ব্যবস্থা করা সম্ভব হবে কিনা সেই সব নিয়ে ভাবনাচিন্তা চলছে।
11
12
ইতিমধ্যেই নবান্ন সূত্রে খবর, বেশ কিছু পরিকল্পনা জমা পড়েছে। তা কীভাবে কার্যকর হবে সেই নিয়ে পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে আগে সমীক্ষা করা হবে।
12
12
বর্তমানে রাজ্যে ২৩০০টি সরকারি বাস সচল রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ইলেকট্রিক পাশের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে পরিবহন দপ্তর।