রাজ্যে নতুন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১ জুন থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কী কী শর্ত পূরণ করতে হবে, সেই সংক্রান্ত বিষয়ে জানিয়েছে প্রশাসন।
2
10
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যাঁরা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার পান তাঁর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। নতুন যাঁরা আবেদন করতে চান তাঁদের মানতে হবে একগুচ্ছ শর্ত। সংখ্যাটি প্রায় ১০।
3
10
প্রশাসনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, যাঁদের নাম ইতিমধ্যেই এসআইআরের ফলে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাঁরা প্রকল্পে টাকা পাবেন না।
4
10
কেউ মারা গিয়েছেন, কেউ যদি বাংলাদেশের নাগরিক হন, তাঁরা কোনও ভাবেই এই সুবিধা পাবেন না।
5
10
অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ার প্রধান শর্ত হল আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার কম। এর বেশি আয় হলে আবেদন বাতিল হয়ে যাবে।
6
10
আবেদনকারীর নামে কোনও পাকা বাড়ি, চারচাকা গাড়ি বা ট্রাক্টর থাকলে তিনি এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না। আবেদন করা যাবে https://socialsecurity.wb.gov.in/login -এর মাধ্যমে।
7
10
আবেদনের সময় রেশন কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুকের প্রতিলিপি, আয়ের শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র এবং সক্রিয় মোবাইল নম্বর জমা দিতেই হবে।
8
10
আবেদনকারীর বৈধ রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটিতে আধার লিঙ্ক থাকতে হবে। নইলে ঢুকবে না টাকা।
9
10
আধারের তথ্য জমা দেওয়ার সময় আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। নইলে ওটিপি ঢুকবে না।
10
10
আবেদন জমা হতেই প্রতিটি তথ্য নিবিড় ভাবে যাচাই করা হবে। যদি সব শর্ত সঠিকভাবে পূরণ হয়ে যায় তাহলেই মিলবে টাকা।