রাতভর উত্তরবঙ্গে তুমুল ঝড়বৃষ্টি। ভারী বৃষ্টিতে ভোগান্তি বাড়ছে জেলায় জেলায়। আজও দিনভর একাধিক জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা। আগামী সাতদিন একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস।
2
12
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।
3
12
আজ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
4
12
পাশাপাশি আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
12
আগামিকাল শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
12
আগামী শনিবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতাও।
7
12
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলায় সতর্কতা জারি হয়নি আপাতত।
8
12
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
9
12
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
10
12
আগামিকাল শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
11
12
আগামী রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
12
12
আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী সোমবার কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।