আজকাল ওয়েবডেস্ক: সোমবার সাতসকালে বাঁকুড়ার চালকলে ভয়াবহ অগ্নিকাণ্ড। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের খবর নেই।
পুলিশ সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ বাঁকুড়ার ওন্দার একটি চালকলে আগুন লাগে। এখান থেকেই সরকারি সহায়ক মূল্যে ধান কেনাবেচা হচ্ছিল। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে দমকলে খবর দেন স্থানীয়রা। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন।
দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে ধারণা শর্ট সার্কিট থেকেই চালকলে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে সর্বত্র। প্রচুর যন্ত্রপাতি ছাড়াও লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই হয়ে গেছে।