আজকাল ওয়েবডেস্ক: কড়া অনুশীলনে নিজেকে ডুবিয়ে রেখেছেন শ্রেয়স আইয়ার। আইপিএল জয়ী কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার বিশ্বকাপের পর থেকেই টিম ইন্ডিয়ায় ব্রাত্য। এখন আবার টিম ইন্ডিয়ার কোচের পদে এসেছেন গম্ভীর। তাই শ্রেয়সের জাতীয় দলে বন্ধ দরজা খুলবে কিনা তা সময়ই বলবে। তবে চেষ্টায় খামতি রাখছেন না শ্রেয়স।
শেষ আইপিএলের সময় থেকেই গম্ভীর–শ্রেয়স বোঝাপড়া দুর্দান্ত। তাই শ্রেয়স সুসময়ের অপেক্ষায়। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ভিডিওয় দেখা গেছে, স্টেডিয়ামে কড়া অনুশীলনে ব্যস্ত শ্রেয়স। ভারী বৃষ্টির মধ্যে ট্রাকে দৌড়তে দেখা গেছে নাইট অধিনায়ককে।
একাধিক সূত্রের খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রত্যাবর্তন হতে পারে শ্রেয়সের। ১ আগস্ট থেকে শুরু সেই সিরিজ। আপাতত বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টে নেই শ্রেয়স। রনজি না খেলায় এই শাস্তি দিয়েছে বিসিসিআই।
এদিকে গম্ভীর ২০২৭ বিশ্বকাপ অবধি থাকবেন কোচ। তাঁর কোচিংয়ে পাঁচটি আইসিসি ট্রফি খেলতে ভারত। তার মধ্যে ২০২৫ ও ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে। রয়েছে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। খেলতে হবে ২০২৬ টি২০ বিশ্বকাপ ও ২০২৭ বিশ্বকাপ।
গম্ভীরের অভিযান শুরু হচ্ছে আগামী শ্রীলঙ্কা সফর থেকে। বিরাট ও রোহিত সম্ভবত ওই সিরিজে খেলবেন না। একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার কথা লোকেশ রাহুলের। আর টি২০ দলকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা হার্দিকের।