আজকাল ওয়েবডেস্ক: আসন্ন বর্ডার গাভাসকার ট্রফির আগে ভারতকে হোয়াইটওয়াশের হুঙ্কার দিয়ে অজি স্পিনার নাথান লায়ন। এর আগে দু’বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে অর্থাৎ ২০১৮-১৯ এবং ২০২০-২১ সালে সিরিজ জয় করে ফিরেছে ভারতীয় দল। একটি পডকাস্টে অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলির সঙ্গে কথা বলছিলেন লায়ন। সেখানে তিনি জানিয়েছেন, বছরের শুরুতে ইংল্যান্ডের ভারত সফরের সময় থেকেবিজিটি মাথায ঘুরছে তাঁর।

 

 

লায়ন জানিয়েছেন, আমরা বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছি ১০ বছর হয়ে গেছে। ইংল্যান্ড যখন ভারত সফরে গিয়েছিল তখন থেকেই বিজিটির কথা আমার মাথায় ঘুরছে। আমার ভবিষ্যদ্বাণী হল ৫-০ অস্ট্রেলিয়া জিতবে শক্তিশালী ভারতীয় বোলিং লাইনআপের বিরুদ্ধে বড় রান করার বার্তা দিয়েছেন লায়ন। অস্ট্রেলিয়ান অফ স্পিনারের মতে, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন এবং ট্র্যাভিস হেডকে চেষ্টা করতে হবে ১৮০ থেকে ২০০ রানের মত বড় রান পেতে।

 

 

তিনি জানিয়েছেন, আমাদের বড় রান দরকার। এমন ছেলেদের দরকার, যারা শতরান করার জন্য যথেষ্ট প্রতিভাবান। স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন এবং ট্র্যাভিস হেডের মতো টপ অর্ডারের থেকে আমি ১৮০ আশা করিপরিসংখ্যান অনুযায়ী, য়ন বর্ডার গাভাসকার ট্রফিতে ২৭ ম্যাচে ৩১.৫৬ গড়ে ১২১ উইকেট নিয়ে শীর্ষস্থানীয় উইকেট শিকারি তবে বর্ডার গাভাসকার ট্রফিতে এই প্রথম ভারত এবং অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিচ্ছে। আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে প্রথম টেস্ট।