নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৫ থেকে ১৭ জুন এই তিন দিন চলবে শিবির।
2
13
রাজ্যজুড়ে ১১০০টি স্থানে আয়োজিত শিবিরে কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৪টি প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই শিবিরের আয়োজন।
3
13
এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই ১০০ দিনের কাজ শুরু হবে। এবার ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিন পর্যন্ত কাজের সুযোগ মিলবে। কেন্দ্র ইতিমধ্যেই ৮৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও দাবি করেন তিনি।
4
13
১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণার ফর্ম পূরণের কাজ শুরু হয়েছে। ৩ জুন থেকে টাকা ট্রান্সফারের কাজ শুরু হয়েছে।
5
13
শুভেন্দু সোমবার নন্দীগ্রামের সভা থেকে জানান, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ইতিমধ্যেই ৭৯ লক্ষ মহিলাকে ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে। কাজ চলছে প্রকৃত প্রাপকরা অবশ্যই সঠিক সময় পেয়ে যাবেন।
6
13
মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের সরকারের আমলে চলা বিভিন্ন সরকারি প্রকল্পে এমন বহু নাম পাওয়া যাচ্ছে, যাঁরা প্রকৃতপক্ষে সুবিধা পাওয়ার যোগ্য নন।
7
13
তিনি বলেন, এই সুবিধা পাওয়ার অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের। রাজ্যের প্রকৃত নাগরিকদের অধিকার নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য হওয়া উচিত।
8
13
উদাহরণ দিয়ে শুভেন্দু বলেন, ডোমকলের একটি ব্লকে প্রায় সাড়ে ৩ হাজার ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়ার কথা বলেন তিনি। এমনকি পুরুষদের নামে বিধবা ভাতা পাওয়ার ঘটনাও সামনে এসেছে।
9
13
অনলাইন এবং অফলাইন দু’ভাবেই ফর্ম পূরণ করা যাচ্ছে। অফলাইনে ফর্ম পূরণ করে এসডিও বা বিডিও-র কাছে জমা দিতে হবে। বাড়ি থেকেই অনলাইনে ফর্ম পূরণ করা যাচ্ছে। ক্যাফেতে গিয়ে টাকা খরচের প্রয়োজন নেই।
10
13
https://socialregistry.wb.gov.in/ অন্নপূর্ণা যোজনার সরকারি পোর্টাল। এই ওয়েবসাইটেই আবেদনকারীকে লগ ইন করে ফর্ম পূরণ করতে হবে।
11
13
এখন পর্যন্ত সর্বাধিক আবেদনপত্র জমা পড়েছে উত্তর ২৪ পরগনা থেকে। এরপরেই মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। কলকাতা থেকে জমা পড়েছে প্রায় এক লক্ষ। কালিম্পংয়ে সবচেয়ে কম ফর্ম জমা পড়েছে।
12
13
অনলাইনে ফর্ম পূরণ খুবই সহজ। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হচ্ছে না। শুধু আধার এবং ভোটার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হচ্ছে।
13
13
সরকারি, আধা সরকারি কর্মী, পেনশনভোগী এবং ভারতীয় নন এমন মহিলারা এই প্রকল্পে টাকা পাবেন না। যাঁরা সিএএ-তে আবেদন করেননি বা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পরে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেননি তাঁরা টাকা পাবেন না।