দীর্ঘ অপেক্ষার অবসান। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবশেষে শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে চলেছে শীঘ্রই। চলতি সপ্তাহেই দুই দেশের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।
2
9
এই শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেই খুলে যাবে হরমুজ প্রণালী। ইতিমধ্যেই শান্তিচুক্তি নিয়ে আশার আলো দেখা দিতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।
3
9
আজ ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ৪৫ ডলারে নেমে এসেছে। ডব্লিউটিআই কমেছে ৫ শতাংশ। প্রতি ব্যারেল ৮০ ডলারে নেমে এসেছে।
4
9
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতেই দেশজুড়েও জল্পনা শুরু হয়েছে, এবার এলপিজি ও জ্বালানির দাম কমতে পারে।
5
9
ইতিমধ্যেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই এলপিজি ও জ্বালানির দাম স্থিতিশীল পর্যায়ে পৌঁছতে পারে।
6
9
জুন মাসের শুরুতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৪২ থেকে ৫৩.৫০ টাকার মধ্যে। ৭ জুন ১৪ কেজি রান্নার গ্যাসের দাম বেড়েছিল ২৯ টাকা।
7
9
ওয়াকিবহাল মহলের ধারণা, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই এলপিজির দামে স্বস্তি মিলতে পারে ভারতে।
8
9
একনজরে দেখে নিন, ১৫ জুন ১৪ কেজি রান্নার গ্যাসের দাম কোন শহরে কত-
কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা। দিল্লিতে ৯৪২ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, পাটনায় ১০৩১.৫০ টাকা।
9
9
একনজরে দেখে নিন, ১৫ জুন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কোন শহরে কত-
কলকাতায় ৩২৫৫.৫০ টাকা, দিল্লিতে ৩১১৩.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৩১৯৮ টাকা, হায়দরাবাদে ৩৩৬৭ টাকা, মুম্বইয়ে ৩০৬৭.৫০ টাকা, চেন্নাইয়ে ৩২৮৩ টাকা।